দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

পটুয়াখালী অনিয়মের শূন্যস্থান পুরণ করলেন নারী জনপ্রতিনিধি!

0 286

Get real time updates directly on you device, subscribe now.

এস আল-আমিন খানঁ পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারী ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে মহিপুর ইউনিয়ন পরিষদের মহিলা সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোসা: বিউটি বেগম’র বিরুদ্ধে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ভুক্তভোগীরা কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে ত্রান অনিয়মের  লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


জানাগেছে গত, রবিবার (৩১মে) মহিপুর ইউপি’র ৬নম্বর ওয়ার্ডের শতাধিক নারী পুরুষ স্বাক্ষরিত এ লিখিত অভিযোগ ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র পক্ষে সোহরাব হাওলাদার ইউএনও’র কাছে দাখিল করেন। এসময় সংশ্লিষ্ট ওয়ার্ডের ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -


লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতিতে সরকারের দেয়া ত্রান বিতরণে ইউপি সদস্য মোসা: বিউটি বেগম ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সহ কাউকে তোয়াক্কা করছেন না। ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য নিমাই চন্দ্র দাসের পরলোক গমনে অতিরিক্ত দায়িত্ব পালনকালীন সময়ে সে ত্রাণ বিতরণে এ স্বেচ্ছাচারিতা করছেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করেছেন।

এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যা থেকে পরিত্রাণের জন্য ইউএনও বরাবর আবেদন করা হয়েছে।
এব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য মোসা: বিউটি বেগম বলেন, ক’দিন বাদেই মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা আমাকে জনসাধারণের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য এ ষড়যন্ত্র করছে। কেননা ত্রান নিয়ে অনিয়মের কারনে আমি বাদী হয়ে ইতিপূর্বে জনস্বার্থে মামলা করেছিলাম।


এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, মহিপুরের নারী ইউপি সদস্যর বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। যাতে সুস্পষ্ট কোন তথ্য ও প্রমাণ নেই। তদুপরি পিআইওকে এটি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More