দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ছাতকে করোনায় আর একজনের মৃত্যু,

0 31

Get real time updates directly on you device, subscribe now.

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আলীমুজ্জামান হিরা মিয়া (৬৫) নামের আরেক ব্যক্তির মৃত্যু  হয়েছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর-ছড়ারপাড় গ্রামের  বাসিন্দা। 

- Advertisement -


আজ শনিবার (৬জুন) দুপুরে তিনি তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এর আগে, গত ৪জুন তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়।

 
গত শুক্রবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে পাঠানো হয়। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, উপজেলার শনিবার পর্যন্ত ৫১ জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬জন, নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ৪২জন ও মারা গেছেন ৩ জন। 
এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ শামস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More