দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে ফুটপাত দখলমুক্ত অভিযান

0 81

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট এলাকায় ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রূপগঞ্জ উপজেলা প্রশাসন।

- Advertisement -

আজ (৬জুন) শনিবার দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে প্রায় ৫ শতাধিক ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি আফিফা খান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, সাইফুল ইসলাম প্রমূখ।

ইউএনও মমতাজ বেগম বলেন, ফুটপাতে প্রচুর লোকের সমাগম ঘটে তাই তাদের সমাগম ঠেকাতে ও তাদের স্বাস্থ্য সুরক্ষাসহ ফুটপাত দিয়ে চলাচলরত পথচারীদের চলাচলে যাতে কোন বাধা না থাকে এ কারণেই ফুটপাতের দোকান উচ্ছেদ করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More