পটুয়াখালী জেলায় করোনা পরিস্থিতি ১৭টি ওয়ার্ড রেড জোন
এস আল-আমিন খানঁ পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলায় করোনা পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালীর পাঁচ পৌরসভা এলাকার ২৭ ওয়ার্ডে ১৭টি ওয়ার্ডকে রেড জোন, ১০ টি ওয়ার্ড ইয়োলো ও গ্রীন জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ১৬ জুন দুপুরে সিভিল সার্জনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুয়ায়ী জানা গেছে, রেড জোনের আওতায় পটুয়াখালী পৌরসভার ২, ৩, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ড, সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ও লেবুখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড, কলাপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড (নাইয়াপট্টি), বাউফল পৌরসভার ২.৪.৭ নং ওয়ার্ড, দশমিনা উপজেলার বেতাগি সানকিপুর ইউপির ২ নং ওয়ার্ড, দশমিনা সদর ইউপির ১ নং ওয়ার্ড, বহরমপুর ইউপির ২.৩ নং ওয়ার্ড, বাশবাড়িয়া ইউপির ৩ নং ওয়ার্ড।
এছাড়া ইয়েলো জোন: পটুয়াখালী পৌরসভার ৪.৫ নং ওয়ার্ড, সদর উপজেলার বদরপুর ইউপির ৭ নং ওয়ার্ড, দুমকির আঙ্গারিয়ার ৪ নং ওয়ার্ড, শ্রীরামপুরের ৩ নং ওয়ার্ড, কলাপাড়া পৌরসভার ১.৩.৭ নং ওয়ার্ডের আংশিক, বাউফলের সূর্যমনির ২ নং ওয়ার্ড এবং দশমিনা সদরের ২ নং ওয়ার্ড।
গ্রীন জোন: পটুয়াখালী পৌরসভার ১ ও ৯ নং ওয়ার্ড এবং পৌরসভার বাহিরে গলাচিপা, রাঙ্গাবালী, দশমিনা, মির্জাগঞ্জ, বাউফল কলাপাড়া ও দুমকী উপজেলার বাকি অংশ গ্রীন জোন হিসেবে ঘোষনা করা হয়েছে।
