রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোরের দল সাত্তার আলী নামে এক কৃষকের চারটি গরু চুরি করে নিয়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে।
কৃষক সাত্তার আলী জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে খামারের দরজা তালাবদ্ধ করে তিনি ঘুমাতে চলে যান। পরে সকালে ঘুমতে থেকে উঠে খামারে গিয়ে দেখেন খামারে থাকা চারটি গরুর একটিও নেই। গভীর রাতে চোরের দল খামারের দরজার তালা ভেঙ্গে চারটি গরু চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের ঘটনার কথা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিব।
