দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

র‌্যাবের অভিযানে ৩০ লক্ষ টাকা ও স্বর্ণর বার উদ্ধার গ্রেফতার-১

0 27

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-১১ এর অভিযানে ঢাকার তাঁতীবাজার হতে আন্তজার্তিক স্বর্ণ চোরাচালানের অন্যতম হোতা শ্যাম ঘোষ গ্রেফতার। ০৬টি স্বর্ণের বার ও নগদ ৩০ লক্ষ টাকা উদ্ধার। ঢাকার তাঁতীবাজার এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তজার্তিক স্বর্ণ চোরাচালানের একজন অন্যতম হোতা ও স্বর্ণ পাচার মামলার পলাতক আসামী শ্যাম ঘোষ (৪৬)কে গ্রেফতার করা হয়।

গত ১৪ জুন ২০২০ তারিখে ডিএমপি ঢাকার তাঁতীবাজার এলাকায় তার দোকানে অভিযান পরিচালনা করে চোরাচালানকৃত ০৬টি স্বর্ণের বার ও নগদ ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ জানায়, গোপন তথ্যের একটি আভিযানিক দল গত (১০ জুন) বিকালে ঘটিকায় (ডিএমপি) শ্যাম ঘোষ এর স্বীকারোক্তি মোতাবেক তাঁতীবাজারে তার দোকানে অভিযান পরিচালনা করে ৬টি স্বর্ণের বার যার ওজন ৭০০.৫০ গ্রাম ও চোরাচালানকৃত স্বর্ণ বিক্রয়ের নগদ ত্রিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

- Advertisement -

র‌্যাব আরও জানান, উলে­খ্য গত (৭ সেপ্টেম্বর) ২০১৮ তারিখ র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে ঢাকা জেলার দোহার থানাধীন মৈনট ঘাট এলাকায় হতে অবৈধ স্বর্ণ পাচারকালে ২০০টি স্বর্ণের বারসহ আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের ৫ জন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ দাবি করে বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় প্রতারণা, অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ড ও সংঘবদ্ধ অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাব জানায়, র‌্যাবের তদন্তাধীন এই মামলায় দীর্ঘদিন শ্যাম ঘোষ পলাতক ছিল। অভিযুক্ত শ্যামকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ বেশ কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে সর্বশেষ গত (১০ জুন) ডিএমপি ঢাকার তাঁতীবাজার এলাকা হতে শ্যাম ঘোষ’কে গ্রেফতার করেন।

র‌্যাব-১১, নারায়ণগঞ্জ অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল­াহ সরকার, পিবিজিএম, পিবিজিএমএস নিশ্চিত করেন, গ্রেফতারকৃত আসামীকে ৬ দিনে রিমান্ড শেষে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More