রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিকেল ৪ টার পর দোকান খোলা রাখায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা অমান্য করায় ওই চার ব্যাসায়ীকে জরিমানা করেছেন।
আজ (২৪ জুন) বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ফারজানা আক্তার অভিযান চালায়। সরকারি নির্দেশনা অমান্য করে বিকাল ৪টার পরে যে ৪টা দোকার খোলা পেয়েছেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের সাথে উপস্থিত ছিলেন, ভূমি অফিসের কয়েকজন লাঠি হতে। তবে পুলিশ দেখা যায়নী।
