রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পূর্বাচল উপ-শহরের ৪ নং সেক্টর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার গ্রামডাঙ্গীর এলাকার মফিজুল ইসলামের ছেলে মোস্তফা (২৮) ও চাদপুর জেলার মতলব থানার গোপালকান্দি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আরমান আহমেদ।
র্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর আব্দুল্লাহ আল মেহেদী জানান, র্যাব-১ সিপিসি ৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা উপজেলার পূর্বাচল উপশহরের ৪নং সেক্টরস্থ চায়না প্রজেক্ট সংলগ্ন উত্তর পাশে ঢাকা সিটি বাইপাস সড়কের উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে।
এসময় বেলা সাড়ে ১১ টার দিকে একটি মালবোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে ৫ হাজার ৯২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এসময় মাদক বহনকরা ট্রাকটিকে জব্দ করা হয়। আটককৃতদের রূপগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়েছে। নিয়মিত মামলায় আদালতে পাঠানো হবে।
