নতুন গবেষণা বিভিন্ন সংস্থার করোনা ভাইরাস মশা ছড়াতে পারে কি?
জাগো বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ
(আইজেডএসভিই’র) প্রাণীস্বাস্থ্য এবং খাদ্য সুরক্ষাবিষয়ক গবেষণা সংস্থার সঙ্গে যৌথভাবে কোভিট-১৯ এই গবেষণা করেছেন ইতালির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। গবেষণায় তারা দেখেছেন- এডিশ মশা কিংবা সাধারণ প্রজাতির অন্যান্য মশা সার্স-কোভ-২ ভাইরাসটি ছড়াতে পারে না।
আইএসএসের এক বিবৃতিতে বলা হয়েছে, গবেষণায় দেখা গেছে যে- সংক্রমিত রক্ত মশাকে একবার খাবার হিসেবে দেয়া হয়েছিল, মশা সেটির প্রতিলিপি তৈরি করতে সক্ষম হয়নি। এ কারনে ইতালির এই বিজ্ঞানীরা মশার কামড়ের মাধ্যমে কোভিড-১৯ ছড়ানোর তথ্য পুরোপুরি নাকচ করে দিয়েছেন।
মশা করোনা ভাইরাস ছড়াতে ও মানবদেহে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ ছড়াতে মশা সক্ষম নয়। ফরাসি বার্তাসংস্থা এএফপি খবর দিয়েছে। সংস্থাটি বলেছে, ইতালির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (আইএসএসের) বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় এ তথ্য মিলেছে ।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। তারপর এই ভাইরাস বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়ে প্রাণ কেড়েছে প্রায় ৪ লাখ ৮৮ হাজারের বেশি মানুষের। করোনায় আক্রান্ত ছাড়িয়েছে ৯৬ লাখ ৫৫ হাজার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, রক্তচোষা এই পতঙ্গের মাধ্যমে করোনাভাইরাস মানবদেহে ছড়াতে পারে এমন কোনো প্রমাণ নেই। তবে মশার কামড়ের মাধ্যমে ডেঙ্গু এবং অন্যান্য রোগ মানবদেহে বিস্তার ঘটতে পারে।
