সিগারেট জ্বালাতে গিয়ে করোনা ছড়াচ্ছে একই লাইটার ব্যবহারে
জাগো বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্কঃ
সিগারেট জ্বালাতে গিয়ে একই লাইটার ব্যবহার বা বিনিয়ম থেকে নতুন এ সংক্রমণ শুরু হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
খবরে বলা হয়, মেলবোর্নের একটি হোটেলের স্টাফরা সিগারেটের লাইটার নিজেদের মধ্যে বিনিময় করেন। এরপর সেখানে নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়। করোনাভাইরাসের একটি নতুন সংক্রমণ শুরু হয়েছে অস্ট্রেলিয়ায়। দেশটির দক্ষিণ-পূর্ব অঙ্গরাজ্য ভিক্টোরিয়ায় লাইটার থেকে করোনা ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার ভিক্টোরিয়ায় নতুন করে ৪৯ জন কোভিড রোগী পাওয়া গেছে, যা গত দুই মাসে সর্বোচ্চ। সিগারেটের লাইটার বিনিয়মকেই এর জন্য সন্দেহ করা হচ্ছে।
