নরসিংদীতে ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার-৪
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে ২৭ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আজির উদ্দিন (২৭),মোঃ মিনার (২১),মোহাম্মদ আজাদ মিয়া (৩৪) ও মোহাম্মদ নোমান আহমেদ বকুল (৩৪) নামে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নরসিংদী সদর থানা পুলিশ।
আজ সোমবার( ২৯ জুন) দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বলেন, মাদকের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশ সবসময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করে।

তারি ধারাবাহিকতায় আজ ভোর ৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার নরসিংদী (সদর) সার্কেল শাহেদ আহমেদের নেতৃত্বে নরসিংদী মডেল থানার একটি টিম পূর্ব থেকে উৎ পেতে থেকে একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র সিলেটের বিশ্বনাথ থেকে হবিগঞ্জ, ব্রাক্ষনবাড়িয়া ও কিশোরগঞ্জ হয়ে ঢাকা- সিলেট মহাসড়ক দিয়ে ঢাকা যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের মোল্লা স্পিনিং মিলস এলাকা হতে একটি মাইক্রোবাস এর মাধ্যমে ইয়াবা পাচারের সময় ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ ৪ জনকে আটক করে ।
আসামিরা হলো পাঠাকুইনের মৃত জাবেদ আলীর ছেলে মোহাম্মদ আজির উদ্দিন (২৭), মুফতির গাঁও এলাকার শানুর আলীর ছেলে মোঃ মিনার (২১) উভয় থানা বিশ্বনাথ, সিলেট ।
মাইজবাগ এলাকার নূর মিয়ার ছেলে মোহাম্মদ আজাদ মিয়া (৩৪) ও শেখ পাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ নোমান আহমেদ বকুল (৩৪) ।উভয় থানা মোগলাবাজার সিলেট।
তিনি আরো বলেন, এসময় সংঘবদ্ধ চক্রের মূল হোতা আজির উদ্দিনের বডি থেকে ১০ হাজার,তার সহযোগী মিনারের বডি থেকে ১০ হাজার, দুই ড্রাইভারের বডি থেকে ১ হাজার করে ২ হাজার, মাইক্রোবাসের সাউন্ড সিস্টেমের নীচ থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মোট ২৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়াও তাদের ব্যবহৃত ১টি সাদা রঙ্গের মাইক্রোবাস,৭ টি মোবাইল সেট উদ্ধার করা হয় । এসময় সাংবাদিকদের উদ্দেশে তিনি আরো বলেন,”আপনারা জানেন করোনা কালীন সময়ে পুলিশের কঠোর অবস্থানের মধ্যে ও মাদক পাচারকারী চক্র থেমে নেই।আমরা গত কিছুদিনেই অনেক ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি এবং আমাদের হাতে অনেক রিকভারি ও রয়েছে। এই চক্রটি সারা বাংলাদেশেই কাজ করে থাকে।
বিশেষ করে ঢাকা- সিলেট মহাসড়কে।আমরা আমাদের অভিযানিক স্বার্থে আপনাদের সবকিছু বলছিনা তবে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। “
আটককৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
