দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নরসিংদীতে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0 15

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধিঃ
দক্ষ তরুণ স্বেচ্ছাসেবক তৈরীর লক্ষ্যে নরসিংদীতে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি নরসিংদীর সভাপতি, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনায় ন্যাশনাল কলেজ অব এডুকেশন এর অডিটোরিয়ামে প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবককে নিয়ে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে সমাজ সেবা মূলক যুব সংগঠন “অনির্বাণ”।

প্রশিক্ষণে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি রোগী পরিবহন ও মরদেহ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেয়া হয়।
দিনব্যপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন আব্দুল্লাহ আলী,মাহমুদুল হাসান ও হাসানুল বান্না তাকী।

- Advertisement -

দুর্যোগ ও দুর্ঘটনা পরবর্তী প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং পরবর্তী যেকোনো ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন এর পাশে থেকে কাজ করার মতো একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক তৈরি করাই ছিল এ প্রশিক্ষণ কর্মশালার উদ্দেশ্য।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি )ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ আলম মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান ও অনির্বাণ এর উপদেষ্টা মোতাহার হোসেন অনিক, ন্যাশনাল কলেজ অব এডুকেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক আবু তাহের বেলাল, ন্যাশনাল কলেজ অব এডুকেশন এর পরিচালক আরিফ পাঠান এবং আজকের খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More