দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের ধারাবাহিক বৃক্ষরোপণ এবং বৃক্ষের চারা বিতরণ

0 4

Get real time updates directly on you device, subscribe now.

এজি লাভলু, কুড়িগ্রাম:

“মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম জেলায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হল।

নেতৃত্ব দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের ত্যাগী ও জনপ্রিয় ছাত্রলীগ নেতা সাবেক সহ-সভাপতি মো: রাজু আহমেদ।

এছাড়াও এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পরিচ্ছন্ন ছাত্রলীগ নেতা মো: ফিরোজ শাহী এবং সাবেক সদস্য জেলা ছাত্রলীগ ও কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী আনিসুল বারী, সাবেক ছাত্রনেতা আসিব ইমরান, জাহেদুল ইসলাম রুবেল, সাবেক জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয় সম্পাদক আল হেলাল রাকিব, সাবেক জেলা ছাত্রলীগের স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রাব্বি, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য আব্দুল্লাহ আল কাফী, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদীয়মান ও জনপ্রিয় ছাত্রলীগ নেতা এ আর এম মেহেদী আমীন, মোঃ সোলায়মান গাদ্দাফী।

- Advertisement -

সেই সংঙ্গে আরও উপস্থিত ছিলেন, সৌরভ, বাপ্পি, ঈদুল, রাব্বু, রুদ্র, বিপাশ, বাঁধন, উৎস, আজিজুল, বিদ্যুৎ, সৈকত, হৃদয়, প্রান্ত, রায়হান, রানা, হৃদয় ২, ফুয়াদ, হিমেল, সাকিব সহ অনেকেই।

এ বিষয়ে জানতে চাইলে, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রাজু আহমেদ  জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে রংপুর বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সজিব নাথ দাদার দিকনির্দেশনা অনুযায়ী আমরা কুড়িগ্রাম পৌরসভায় পাঁচশত বৃক্ষ রোপণ করবো এবং পাশাপাশি  জেলার সদর উপজেলা সহ প্রায় সব উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছি। ৪ জুলাই (শনিবার) আমরা কুড়িগ্রাম পৌর সভার ০৭নং ওয়ার্ডের মৃত সুলতান চাচার বাসার সামনে ও আশেপাশে পতিত জমিতে ১০০টি গাছ রোপণ করি, উনি আওয়ামী লীগের একজন শুভাকাঙ্খী ছিলেন, আমরা মূলত এই বৃক্ষ গুলো রোপণ করতেছি মানুষের বাসার পাশে পতিত জমিতে, যাতে বৃক্ষ গুলোর যত্ন নিতে পারে। এখানে আমরা গুরুত্ব দিতেছি বেকার, অসহায়, গরীব নেতাকর্মীদেরকে। উনার পরিবার এই বৃক্ষগুলো যত্ন নিয়ে ভবিষ্যতে নিজেদের সম্পদের পরিনত করবেন, আমাদের এই ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে।

রাজু আহমেদ আরও বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে সমস্থ নেতাকর্মী যারা অর্থ সংকটের কারণে জায়গা থাকার পরেও গাছ লাগাতে পারতেছেন না তারা যদি যোগাযোগ করে তাহলে যথাসম্ভব সবাইকেই গাছ এর ব্যাবস্থা করে দেওয়া হবে।  

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় সংকট নিরসন মুহুর্তে কাজ করেছে করবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে।

উল্লেখ্য যে, মো: রাজু আহমেদ বিগত দিনে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি, কুড়িগ্রাম পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সদস্য হিসাবে তার উপর অর্পিত সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More