দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরীতে পৃথক অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ গ্রেফতার-২

0 17

Get real time updates directly on you device, subscribe now.

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরীতে পৃথক অভিযানে ৩৮ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারীক গ্রেফতার করেছে পুলিশ। আজ (২৫ জুন) বৃহস্পতিবার সকালে ও রাতে কুড়িগ্রাম সদর ও নাগেশ্বরীতে পৃথক অভিযানে মাদক কারবারীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নাগেশ্বরী থানা এলাকার মোহাম্মদ নুর ইসলাম (৩৫) ও কুষ্টিয়া ভেড়ামারা পশ্চিম বাইচর দশমাইল গ্রামের রওশন শেখের পুত্র রুবেল শেখ।

- Advertisement -

কুড়িগ্রাম সদর থানার সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৫ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয় নুর ইসলামকে। অভিনব কায়দায় গাঁজা মোটরসাইকেলের সিট কভার বেঁধে নিয়ে যাওয়ার পথে ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে গ্রেপ্তার করা হয়েছে।

নাগেশ্বরীতে থানা সূত্র জানায়, পুলিশের মাদক বিরোধী অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে দুইটি পন্য পরিবহন ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা সহ ট্রাকের চালককে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকুতদের বিরোদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে গ্রেরণ করা হয়।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More