দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জে ৩০০ ফিট সড়কে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল গ্রেফতার

0 44

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়গঞ্জের রূপগঞ্জে আলোচিত মাদক কারবারী জহিরুল ইসলাম (৩২) কে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ (২৫ জুন) বৃহস্পতিবার সকালে পূর্বাচল উপ-শহরের জলসিড়ি এলাকা থেকে ৩’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ওই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জহিরুল ইসলাম রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকার আলফাজ উদ্দিনের ছেলে।

- Advertisement -

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার সকালে পূর্বাচল-উপশহরের জলসিড়ি এলাকা থেকে মাদকদ্রব্য বিক্রি করার সময় ৩,শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More