দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

শ্রীপুরে গরুর খামারের ১৪টি গরু নিয়েছে ডাকাত দল

0 11

Get real time updates directly on you device, subscribe now.

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে ময়না ডেইরি ফার্ম নামক একটি বাণিজ্যিক মানের গরুর খামারের কর্মচারী ও নিরাপত্তা প্রহরীকে বেঁধে ১৪ টি বিদেশী গরু লুট করে নিয়েছে ডাকাত দল।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় রাত তিনটার দিকে ফার্মে কর্মরত নিরাপত্তা প্রহরি ও দুইজন ষ্টাফকে বেঁধে রেখে ১৪টি গরু ডাকাত দল নিয়ে গেছে।

- Advertisement -

খামারের মালিক আঃকাইয়ুম জানান, শেডে থাকা ৩টি উন্নতজাতের দুগ্ধবতী গাভী সাথে ২টি বাচ্চা,৪টি এঁড়ে বাছুর,ও কোরবানিতে বিক্রির জন্য ৫টি ষাঁড় ট্রাকে করে তুলে নিয়ে চলে যায় ডাকাত দল । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। খামারে ছোট বড় মিলিয়ে ৪৩টি গরু ছিলো।তার মধ্যে উন্নত জাতের গরুগুলো নিয়ে গেছে ডাকাতের দল।আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে যে স্বপ্ন বুনেছিলেন কাইয়ুম তা ধূলিস্যাত হয়ে গেলো।

ঘটনার পর খামার পরিদর্শন করেছেন গাজীপুরের সহকারী পুলিশ সুপার,সার্কেল এসপি আল-মামুন ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাগন।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খাঁন জানান,পুলিশ এ বিষয়ে তদন্ত করছে অভিযোগের প্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More