দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সোনারগাঁয়ে প্রধানমন্রীর উপহার দিলেন চেয়ারম্যান মাসুম

0 15

Get real time updates directly on you device, subscribe now.

সোনারগাঁ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

- Advertisement -

সোনারগাঁ  উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম প্রধানমন্ত্রীর দেয়া এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার (১০ জুলাই)  সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে প্রায়  ৪৫০ টি পরিবারে মাঝে  ১০ কেজি চাউল করে এ খাদ্য সামগ্রী  তুলে দেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য সেলিম রেজা, সংরক্ষিত মহিলা সদস্য মমতাজ বেগম, আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহ, আবু হানিফ, লুৎফর রহমান, আলমচাঁন, জহির মিয়া,  কামাল হোসেন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, আবু সাঈদ, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More