দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সোনারগাঁয়ে বৃদ্ধাকে পিটিয়ে আহত

0 20

Get real time updates directly on you device, subscribe now.

সোনারগাঁ প্রতিনিধি ,নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে পঞ্চাশোর্ধ্ব দম্পত্তিকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২৫ জুলাই)  বিকালে আহত পাঞ্চাশোর্ধ্ব আম্বিয়া খাতুন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগে বাদী উল্লেখ করেন, সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামের মো. হানিফ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে কফিলউদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধের জের শুক্রবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

- Advertisement -

এক পর্যায়ে হানিফ মিয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্র, লোহার রড, কাঠ ও বাশের লাঠিসোটায় সজ্জিত হয়ে সাজেদা বেগম., মো. সাগরসহ ৩-৪জনের একটি দল  পঞ্চাশোর্ধ্ব দম্পত্তি কফিলউদ্দিন ও আম্বিয়া খাতুনকে পিটিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে এ ঘটনায় সোনারগাঁ থানায় আহত আম্বিয়া খাতুন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More