দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ডেমরায় ১৬ জুয়ারীকে গ্রেফতার

0 8

Get real time updates directly on you device, subscribe now.

ডেমরা প্রতিনিধি
রাজধানীর ডেমরায় র‌্যাব-১০ (ধলপুর, যাত্রাবাড়ী,ঢাকা) এর অভিযানে ১৬ জুয়ারীকে গ্রেফতারের পর শনিবার বেলা ১১ টায় আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে কোনাপাড়া আলামিন রোড এলাকায় একটি বহুতল ভবনের নিচ তলা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

গ্রেফতারকৃতরা হলেন-মো. সজল (৩৪), মো. ওবায়দুল (৪০), মো.বাদশা মিয়া (৩৪), মো. সোহেল (৩২), মো. ওয়াসিম (৩০), মো. আয়নাল শেখ (৫৬), মো. ইউসুফ হাওলাদার (৩০), মো. মহিউদ্দিন (৪০), মো. ফারুক (৪৫), মো. সালাম (৫২), মো. অজিজুল ইসলাম (৩৫), মো. মামুন (২৮), মো. জামাল মিয়া (৩৯), জহির উদ্দিন (৪১), আবেদ আলী (২৫) ও হেলাল (২৪)। এরা সবাই ডেমরা ও আশাপাশের এলাকায় বসবাস করেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, প্রকাশ্যে জুয়া খেলে ডিএমপি অধ্যাদেশ ৯২ ধারায় অপরাধ করায় উক্ত জুয়ারীদের গ্রেফতার করা হয়েছে। আর তাদের শাস্তির জন্য ডেমরা থানার নন এফ আই আর (প্রসিকিউশন নং ৮৫, তাং ৮-৫-২১ ইং) ডিএমপি অধ্যাদেশ ৯২/১০০ মোতাবেক বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More