ডেমরা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিমের নির্দেশে ডেমরায় দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপনের উধ্যোগে ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিফাত সাদেকীন চপলের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় সোমবার বিকালে কোনাপাড়ার মান্নান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গনে এ কর্মসূচী পালন করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মুকুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবে সহ-সভাপতি, হারুন-অর-রশিদ।
এ সময় কামরুল হাসান রিপন, বলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গরীব-দু:খী ও মেহনতী মানুষের জন্য কাঁদেন। তাই তারই নির্দেশ ও ইচ্ছা অনুযায়ী ভয়াভহ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অব্যাহত রেখেছে।
এদিকে ক্ষতিগ্রস্থ মানুষদেরকে জননেত্রী শেখ হাসিনা নানাভাবে সহায়তা প্রদান করে আসছেন। আর সরকারের পাশাপাশি আওয়ামী লীগ, স্বোচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দুস্থ মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন।
