দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

শেরপুরের ঝিনাইগাতী ঈদসামগ্রী পেলো অসহায় পরিবার

0 17

Get real time updates directly on you device, subscribe now.

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এক প্রবাসী বাংলাদেশির সহায়তায় ঈদসামগ্রী পেলো আড়াইশ অসহায় পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অফ ঝিনাইগাতী’ নামে একটি সংগঠনের সদস্যরা সোমবার ও মঙ্গলবার বাড়ি বাড়ি গিয়ে এই ঈদসমাগ্রী পৌঁছে দেন।

- Advertisement -

ঈদসামগ্রী বিতরণ কালে সংগঠনের প্রশাসনিক এডমিন মোশারফ হোসাইন, সদস্য এরশাদ, আল আমিন, মাঈন, আকাশ, লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঈদ উপলক্ষে দেওয়া খাদ্যসামগ্রী হাতে পেয়ে বৃদ্ধা গোল বাসুরী বলেন, ‘আমার দুইডা পোলা (ছেলে) টঙ্গী থাহে। ওরাই আমার খোঁজ-খবর নেয়। কিন্তু কিহের এক মরার ভাইরাস আহার পর থাইক্যা আমারে টেহা-পয়সা দেয় না। আমি মিসে কথা কমু না, অ্যাইন্নেরা কয়ডা চাল দিছিলেন আর মানুষের বাড়ি থেইক্যা চাইয়ে চাইয়ে খাইয়ে রোজা থাকলাম। এহন আবার অ্যাইন্নেরা চাল, সেমাই, চিনি, দুধ, সাবান দিলেন। আমি স্বপ্নেই ভাবিনি ঈদের দিন সেমাই খাব।’

‘ভয়েস অফ ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা জাহিদুল হক মনির বলেন, আমেরিকার নিউজার্সিতে একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় উপজেলার আড়াইশ দরিদ্র পরিবারের মধ্যে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, সেমাই, চিনি, গুঁড়ো দুধ ও সাবান।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More