দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

বিরামপুরে আবাসিক হোটেল ম‍্যানেজার আটক

0 25

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসেও থেমে নেই আবাসিক হোটেলে অবৈধ কার্যকলাপ। টাকার লোভে দিন দিন মানুষের মনুষ্যত্ব যেন হারিয়ে যেতে বসেছে। হালাল-হারামের তোয়াক্কা না করে শুধু টাকা ইনকামের প্রতিযোগিতায় লিপ্ত কিছু মানুষ। আর এদের রুখতে প্রশাসন থেকেও শুরু হয়েছে বিশেষ অভিযান। তেমনি দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ২টি আবাসিক হোটেলে (ঢাকা বোডিং সহ) অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত দুই (২) জোড়া কপোত-কপোতি সহ ম‍্যানেজারকে আটক করে।

আজ মঙ্গলবার (১১ মে) ভ্রাম‍্যমান আদালতে সাজা প্রদান করা হয়। ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার। এতে সহযোগিতা করেন, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।

- Advertisement -


এ দুটি আবাসিক হোটেল সহ আরো কয়েকটি আবাসিক হোটেলে দীর্ঘদিন থেকেই অবৈধ ও অসামাজিক কর্মকান্ড চলে আসছিল বলে অভিযোগ রয়েছে। ইতিপূর্বেও কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে এ ধরনের অসামাজিক কার্যকলাপের দায়ে অভিযুক্তদের কারাদন্ড প্রদান করা হয়েছিল। কিন্তু জামিনে বা সাজা খেটে জেল থেকে বেরিয়ে এসে পুনরায় তারা এ অবৈধ ধান্দা শুরু করে।


বিরামপুরে এ ধরনের আবাসিক হোটেলগুলোতে স্থায়ীভাবে অবৈধ কার্যকলাপ বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।


ওসি মনিরুজ্জামান জানান, আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ যাতে না হয়, সেজন্য কঠোর নজরদারি করা হবে। এছাড়াও কোন আবাসিক হোটেলের বিরুদ্ধে তথ্য প্রমাণ সহ কোন অভিযোগ পাওয়া গেলে সাথে সাথেই প্রয়োজনীয় ব‍্যবস্থা নেওয়া হবে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More