দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আজ থেকে ১ হাজার টাকার নতুন নোট পাওয়া যাবে

0 4

Get real time updates directly on you device, subscribe now.

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার সই করা ১০০০ টাকা মূল্যমানের নোট আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাজারে আসছে। কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোট ইস্যু করা হবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

- Advertisement -

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সই করা এক হাজার টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রঙ, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ ছাড়া বর্তমানে প্রচলনে থাকা এক হাজার টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

ইত্তেফাক/কেকে

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More