দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

নারায়ণগঞ্জ থেকে শান্তি সমাবেশ যোগ দিলেন: মোশাররফ হোসেন ওমর

0 35

Get real time updates directly on you device, subscribe now.


মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার :

- Advertisement -

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ৩টা থেকে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটের সম্মুখে কেন্দ্রীয় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিএনপির নৈরাজের প্রতিবাদে শান্তি সমাবেশ করছে ।

সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জের কাচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো.মোশাররফ ওমরের নেতৃত্বে  হাজার হাজার নেতা কর্মী মিছিল নিয়ে শান্তি সমাবেশে যোগ দেন।

শান্তি সমাবেশে মোশারফ হোসেন ওমর বলেন আজ বিএনপি-জামাত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন দেখে পাগল হয়ে গেছে।
তাই ওদের নৈরাজ্যের প্রতিবাদে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শান্তির সমাবেশে এসেছি, আমরা জীবন দিতেও রাজি এই দেশকে বিএনপি’র নৈরাজ্যের হাত থেকে রক্ষা করার জন্য। আমরা চাই আবারো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হোক। আমরা কারো অপশক্তির কাছে মাথা নত করব না। যে কোন মূল্যে বিএনপি-জামাত নৈরাজের হাত থেকে এই দেশকে বাঁচাবো, এই দেশের মানুষকে বাঁচাবো।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More