দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, আটক ১৬।

0 9

Get real time updates directly on you device, subscribe now.

ডেস্ক রিপোর্টঃ

পাবনার সুজানগর উপজেলায় পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে ছিনতাইয়ের ঘটনায় ১৬ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২ ফেব্রুয়ারি) রাতে সুজানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথবাহিনী।

 

পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজে যাদের ছিনতাইয়ের ঘটনা ঘটাতে দেখা গেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

- Advertisement -

 
পাবনা পুলিশ সুপার মোহাম্মদ মোর্তেজা আলী খান জানিয়েছেন, গতকাল বিকেলে সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাইস্কুলের সামনে থেকে গ্রেফতার হওয়া সুজানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে তার সমর্থকরা পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেয়। এতে পুলিশের ৮ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
জানা গেছে, আব্দুল ওহাব ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একাধিক মামলার পলাতক আসামি।
 
এদিকে, পুলিশের ওপর হামলার প্রতিবাদে উপজেলা বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রোববার রাত ১০টায় পৌর এলাকার প্রধান সড়কে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।

 

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More