নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে অটোরিক্সার সাথে কাভারভ্যানের ধাক্কায় দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, তসিরন বেগম কালিয়াকৈর উপজেলা কামরাঙ্গাচালা এলাকার ইউনুস আলীর স্ত্রী এবং আয়েশা স্থানীয় এটিএস এ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে কোনাবাড়ী থেকে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে তসিরণ বেগম (৫০) ও তার ছেলে আল-আমীন (২৫), আয়েশা আক্তার (২২) উপজেলার কামরাঙ্গাচালা যাওয়ার পথে তেলিরচালা এলাকায় পিছন থেকে একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে দ্রুত চলে যায়।
এসময় তারা মহাসড়কের উপর ছিটকে পড়লে একটি কাভারভ্যান চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তসিরন ও আয়েশা আক্তার মারা যায়।খবর পেয়ে কালিয়াকৈর কোনাবাড়ী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় সালনা হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। যানচলাচল স্বাভাবিক রয়েছে।
