দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

সরকারী বরাদ্ধকৃত দোকান, ত্রুটিপূর্ণ কাগজপত্র নিয়ে চালাচ্ছেন ব্যবসা

0 37

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

 প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত বাবুরহাট সমগ্র বাংলাদেশে পাইকারি কাপড়ের বাজার হিসেবে পরিচিত। দেশের অন্যতম কাপড়ের বাজার নরসিংদীর সেখেরচরের বাবুর হাট। এই বাবুর হাটের বাবুদের ব্যাপারে রয়েছে একাধিক অভিযোগ ।

 এসব অভিযোগের সত্যতা নিশ্চিত করতে বাবুদের গদিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার সকাল থেকে দিন্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। 

- Advertisement -

নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেখেরচর বাবুর হাটের বাবুদের মধ্যে অনেকে নিজের নামে একাধিক সরকারী বরাদ্ধকৃত দোকান, ত্রুটিপূর্ণ কাগজপত্র নিয়ে অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করে আসছেন বলে অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয় বলে জানান ভ্রাম্যমান আদালত। 

এরই প্রেক্ষিতে  বাজারের বিভিন্ন ব্যবসায়ীর গদির সকল প্রকার কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় বেশকিছু দোকানের মালিক একক বলে প্রমানিত হয়। এছাড়া বাজারের প্রকৃত ব্যবসায়ী না হয়েও ক্ষমতার অপব্যবহার করে অনেকেই ভিটি বন্দোবস্ত নিয়ে ভাড়া দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে

নিচ্ছেন যা সরকারের বন্দোবস্ত আইনের পরিপন্থি। এছাড়া বাজারের রাস্তা বন্ধ করে ফুটপাত দখল করে পথচারীদের দূভোর্গ সৃস্টি করা সহ বিভিন্ন কাগজপত্রে গড়মিল পরিলক্ষিত হয়। এসময় ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে সরকারের কোষাগারে রাজস্ব জমাদানের মাধ্যমে কাগজপত্র বৈধ করে নেয়ার জন্য সময় দেওয়া হয়। 

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: শাহরুখ খান, নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আলী হোসেন শিশির, পরিচালক শেখ সেলিম, আল-আমীন রহমান, বাবুর হাট বণিক সমিতির সভাপতি মো: মনির হোসেন ও শীলমান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী শেফালী বাউল।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More