নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুর রাজ্জাক মৃধা মাষ্টার (৮৫) নামের এক স্কুল শিক্ষক নিখোঁজ হয়েছেন। গত ৯ মে উপজেলার দাউদপুর ইউনিয়নের কামালকাঠি এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন তাকে আতœীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজেও পাওয়া যায়নি। আব্দুর রাজ্জাক মৃধা মাষ্টারের বাড়ী নরসিংদী জেলার পলাশ থানার রামপুর এলাকায়। তার শশুর বাড়ি কামালকাঠি এলাকায় বসবাস করে গাজীপুরের টঙ্গী নওয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করতেন।
রমজান আলী প্রধান জানান, আব্দুর রাজ্জাক মৃধা মাষ্টার তার সম্পর্কে ফুফা হয়। ফুফু মারা যাওয়ার পর থেকেই ফুফা শশুর বাড়িতেই বসবাস করতো। গত ৯মে ফুফা আব্দুর রাজ্জাক মৃধা মাষ্টার নিজ বাড়ি রামপুর যাওয়ার পথেই নিখোঁজ হন।
তবে, ফুফা বয়সের ভাড়ে স্মৃতি শক্তি কিছুটা লোভ পেয়েছে। এর আগেও পাঁচবার নিখোঁজ হন। নিখোঁজের বিষয়ে রূপগঞ্জ থানা ও পলাশ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
