দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আবরার হত্যা: সাত দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম

0 106

Get real time updates directly on you device, subscribe now.

হত্যাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার, স্বল্পতম সময়ে খুনিদের শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার বিচার, শেরে বাংলা হলের প্রভোস্টকে প্রত্যাহার ও পরিবারকে ক্ষতিপূরণ প্রদানসহ সাত দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের পর এই দাবি ঘোষণা করেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

দাবি আদায়ে তারা বুয়েট ক্যাম্পাসে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। এই সময়ের মধ্যে বুয়েটের ভিসি এসে দাবির শিক্ষার্থীদের সঙ্গে দাবির বিষয়ে আলোচনা না করলে আগামীকাল থেকে কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা।

- Advertisement -

আবরার হত্যার ঘটনার দুদিন পেরিয়ে গেলেও ভিসির ক্যাম্পাসে না আসা ও নীরবতার জন্য ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। কর্সূচি ঘোষণার আগে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা।

এ সময় ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়।

‘খুনিদের ঠিকানা, এই বুয়েটে হবে না; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; প্রশাসন নীরব কেন, জবাব চাই দিতে হবে; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই; আমরা ভাই মরল কেন, জবাব চাই দিতে হবে’ ইত্যাদি শ্লোগানও দেন তারা।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More