দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ভাই এর অনন্য সৃষ্টি ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সেলিম।

0 239

Get real time updates directly on you device, subscribe now.


মোয়াজ্জেম বিন আউয়াল :

নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সেলিম কে মনোনীত করায় আড়াইহাজারের প্রাণ পুরুষ জাতীয় সংসদ সদস‍্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ভাইকে সাতগ্রাম বাসী ধন্যবাদ জানিয়েছেন।

আড়াই হাজার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য জনাব মাহবুবে রহমান রোমান এবং সাতগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান অদুদ মাহমুদ এর উপস্হিতিতে আড়াইহাজারের গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এ ঘোষনা দেন।

- Advertisement -

সাতগ্রাম ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান অদুদ মাহমুদ বলেন, তার পিতা ছিলেন আওয়ামীলীগের নিবেদিত প্রাণ। তিনি সারাজীবন আওয়ামীলীগের পক্ষে কাজ করে গেছেন।পিতার দেখানো পথে সবার বিপদে -আপদে নিজেকে বিলিয়ে দিতে তিনি কার্পন্য করে না।আজ তিনি সু-প্রতিষ্টিত। তিনি আজ যুবকদের জন্য রোল মডেল।তিনি আজ ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সেলিম নামে পরিচিত।হাই স্কুলে পরা অবস্থায় শেখ রাসেল স্মৃতি সংসদ নামে সংগঠন এর সভাপতি হিসেবে রাজনীতিতে প্রবেশ করে, নিজেকে একজন বলিষ্ঠ সংগঠক হিসাবে সকলের মন জয় করেন।

এর পর আজকের এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ছাএ নেতা থাকা অবস্থায়, পুরিন্দা প্রাইমারী স্কুল এর মাঠে কাউন্সিল এর মাধ্যমে তাঁকে  সাতগ্রাম ইউনিয়ন ছাএলীগ এর সাধারন সম্পাদক মনোনিত করেন। তারুন্যের মূর্ত প্রতিক আর অসামান্য মেধাবী ছাএ নেতা সেলিম হয়ে উঠেন সকল ছাএদের রোল মডেল।সাতগ্রাম ইউনিয়ন ছাএলীগকে পরিনত করেন একটি শক্তিশালী সংগঠনে।

২০০১ এর নির্বাচনের পর বিভিন্ন ভাবে অত্যাচার আর মিথ্যা মামলা মাথায় নিয়ে তিন মাস বাড়ির বাহিরে থেকে জীবন বাচানোর তাগিদে পারি জমান মালেশিয়ায়।এর পর দেশে আসার পর আড়াইহাজারের প্রাণপুরুষ আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর নির্দেশনায় তিনি এলাকার সাধারণ মানুষের পাশে দাড়ান।

তিনি বলেন পরবর্তীকালে তাকে সাতগ্রাম ইউনিয়ন যুবলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক এর দায়িত্ব দেন।তিনি সাতগ্রাম ইউনিয়ন যুবলীগে একজন দক্ষ সংগঠক ও ক্লিন ইমেজ হিসেবে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন।তিনি এলাকায় গরীব, দুঃখী মানুষের জন্য  অকাতরে দান করে যাচ্ছেন।এলাকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, গরীব মেয়েদের বিয়ে থেকে শুরু করে সব ক্ষেত্রেই রয়েছে তার অনুদান।একারনে সকলের মুখে মুখে তার সূনাম। তিনি উক্ত পদের যোগ্য ব‍্যক্তি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More