দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

আড়াইহাজারে কৃষকের ধান কাটল চেয়ারম্যানসহ যুবলীগ ও ছাত্রলীগ

0 496

Get real time updates directly on you device, subscribe now.

মোয়াজ্জেম বিন আউয়াল,আড়াইহাজার থেকে

কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই শ্লোগান কে সামনে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশের মতো আড়াইহাজারের সাতগ্রামে কৃষকের পাশে দাড়িয়েছেন স্হানীয় চেয়ারম্যান সহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

আড়াইহাজারে মৌসুমী ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। কিন্তু করোনায় বিপর্যস্ত জনজীবনে যানবাহন বন্ধ থাকায় ধান কেটে দেওয়ার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। দূর থেকে শ্রমিক আসতে পারছে না। এ অবস্থায় আড়াইহাজারের অতন্ত্র প্রহরী জনগনের সেবক সংসদ সদস‍্য নজরুলর ইসলাম বাবু ভাইয়ের নির্দেশে সাতগ্রামে কৃষকের পাশে দাঁড়িয়েছে সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অদুদ মাহমুদ সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

- Advertisement -

গত বেশ কিছুদিন ধরে আড়াইহাজারের যুবলীগ, ছাত্রলীগ বিভিন্ন ইউনিয়নে কৃষকের ধান কেটে বাড়ি এনে দিয়েছে। তাদের এই উদ‍্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ কৃষক।

ধান কাটায় অংশগ্রহণ করেন সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অদুদ মাহমুদ, সাতগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হাসান গেলমান, সাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওসামা মোল্লা হিমেল,সাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ফয়সাল সহ প্রায় ২০ জন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এদিকে সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান ও যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে কৃষকের ২ বিঘা জমির ধানকেটে বাড়িতে এনে দিয়েছেন । এতে করে কৃষকের মুখে হাসি।

জানতে চাইলে সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অদুদ মাহমুদ জানান, সারা দেশে করোনায় বিপর্যস্ত জনজীবন।বিশেষ করে এই সময়ে কৃষকেরা পড়েছেন বিপদে। হতদরিদ্র্ কৃষকদের সহযোগিতা করতে বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন জেলায় কৃষকের সঙ্গে কাজ করছে। আমরাও তার অংশ হিসেবে কৃষকের সঙ্গে থেকে তাদের সহযোগিতা করছি। দেশের এই দুঃসময়ে জননেত্রী শেখ হাসিনা এবং নজরুল ইসলাম বাবু ভাইয়ের নির্ভীক সৈনিক হিসেবে আমরা সাধারণ মানুষের কাছে থেকে কাজ করার চেষ্টা করছি। যতদিন মাঠে ধান থাকবে আমরা কৃষকের পাশে আছি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More