রূপগঞ্জে কাউন্সিলর রাসেল সিকদার ৫ম ধাপে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর তত্ত্বাবধানে ৫ম ধাপে খাদ্য সামগ্রী বিতরণ।
আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ হয়। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উত্তর মাসাবো, দক্ষিন মাসাবো, তেতলাবো, ঐরাবো, কান্দাপাড়া ও কর্ণগোপ এলাকায় তারাবো পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল সিকদারের উদ্যোগে ৩০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় জিটিভি’র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আশিকুর রহমান হান্নানসহ স্থানীয় লোকজন সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।
