মোয়াজ্জেম বিন আউয়ালঃ
নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নে আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর হাতে গড়া অসংখ্য নেতা-কর্মী রয়েছে। যারা সব সময় দলের জন্য নিবেদিত কিন্তু তাদের কাজ কর্মের তেমন একটা প্রচার হয় না, কিন্তু দলের প্রয়োজনে রাত-দিন মাঠে কাজ করেন। তেমনি এক প্রচারবিমুখ নেতার নাম শুভ্র মনোয়ার রনি।
তিনি সাতগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক সাতগ্রাম ইউনিয়ন যুবলীগ। তিনি পুরিন্দা গ্রামের প্রবাসী মোঃ আনিসুর রহমানের ছেলে।
করোনা ভাইরাসের এই বিপর্যয়ে নারায়ণগঞ্জ আড়াইহাজারের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের মাঝে নেমে এসেছে দূর্ভোগ। প্রশাসন কর্তৃক সাধারণ জনগন থেকে শুরু করে সকলকে ঘর থেকে বাহিরে বের না হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন । বিশেষ করে এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আড়াইহাজারের প্রতিটা এলাকায় গরীব মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি প্রতিনিয়ত বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান করছেন। এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর নির্দেশে শুভ্র মনোয়ার রনি গরীব দুঃখী মেহনতি মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছেন। তার মতো অসংখ্য নেতা-কর্মী এই করোনা ভাইরাসের বিপর্যয়ে এমপির বরাদ্দকৃত খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন।
এই ব্যাপারে সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান অদুদ মাহমুদ বলেন,পুরো ইউনিয়নে প্রতিটা এলাকায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মীরা ত্রান সরবরাহ ও গরীব অসহায়ের ধান কাটায় যে ভাবে এগিয়ে এসেছে তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শুভ্র মনোয়ার রনির ব্যাপারে চেয়ারম্যান বলেন, সামাজিক প্রতিটা কাজে সে ঝাপিয়ে পড়ে। সে একজন করোনা যোদ্ধা ও সাতগ্রাম ইউনিয়ন যুবলীগ নেতা। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
যুবলীগ নেতা শুভ্র মনোয়ার রনি বলেন, আমি এমপি বাবু ভাইয়ের হাত ধরে রাজনীতিতে এসেছি তার দেখানো পথেই আমি চলার চেষ্টা করি। আমি প্রচারের জন্য রাজনীতি করি না।আমি সব সময় মেহনতি মানুষের পাশে থাকতে চাই। আমার দ্বারা যদি গরীব মানুষের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলেই আমার জীবন স্বার্থক।
