নেই কোন কোলাহল নতুন জামার ঘ্রাণ
ইদ খেল করোনায় নিরব নিঃপ্রাণ
হাতে নেই ইদকার্ড, শুকিয়েছে তুলি
এফবিতেই শুভেচ্ছা, নেই কোলাকুলি
এমন ইদ কোনকালে দেখেছে কি কেউ
ঘরে ঘরে লাশ আর কান্নার ঢেউ?
হচ্ছে রাধা ফিরনি পায়েশ মিষ্টি
সব ঘর খালি খালি নেই কোন ইষ্টি
ধনী গরিব নেই ভেদাভেদ গ্রাম কিংবা টাউনে
আল্লাহ তুমি রহম কর আছি লক ডাউনে।
সাংবাদিক ও ছড়াকার, লেখক আলম হোসেন।
