দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ইউরোপে সেনজেন দেশগুলোতে ভ্রমণ ভিসার এন্ট্রি এক্সিট ব্যবস্থায় পাসপোর্টে ভিসা স্টাম্পিং তুলে নেওয়ার উদ্যোগ

0 101

Get real time updates directly on you device, subscribe now.

ওমর ফারুক শামীম, ইউরোপ প্রতিনিধি: ইউরোপের সেনজেন দেশগুলোতে টুরিস্ট ভিসা নিয়ে প্রবেশের ক্ষেত্রে অথোরাইজড ব্যক্তিদের স্টাটাস চেক করবে এখন থেকে এয়ারলাইনস গুলো এমনই একটি পরিকল্পনার কথা ভাবছে ইউরোপ।

একজন সিনিয়র কর্মকর্তার ররাত দিয়ে বলা হয়, ইউরোপের সেনজেন দেশগুলো তাদের টুরিস্টদের জন্য নতুন এন্ট্রি ও এক্সিট সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছে যাতে করে টুরিস্টদের পাসপোর্টে ভিসা স্টাম্পিং এর প্রয়োজন না হয়।

এই উদ্যোগ ইউরোপীয় দেশগুলিকে এই অঞ্চলের বাইর থেকে ভ্রমণ করতে আসা ব্যক্তিদের তথ্য যাচাই বাচাই আরো বাড়াবে।

- Advertisement -

শেনজেন অঞ্চলে প্রতিটি এন্ট্রি ও এক্সিট নিবন্ধন করার জন্য একটি নতুন এন্ট্রি এবং এক্সিট সিস্টেম তৈরি করা হচ্ছে। যে ব্যক্তি ইউরোপ ভ্রমণ করতে আসবে তার পরিচয় সম্পর্কে আরও সচেতন ও নিশ্চিত হওয়ার লক্ষেই এই পদক্ষেপ। সীমান্তে সঠিক ব্যক্তিকে নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক এবং ফেসিয়াল স্ক্যানের ব্যবস্থা থাকবে।

“ইউরোপীয় ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম” (ETIAS) এর পরিচালক ফ্রাঁসোয়া লারুয়েল বলেছেন,

পাসপোের্ট কোন স্ট্যাম্পিং থাকবে না, যা এন্ট্রি এবং এক্সিট সিস্টেমে স্বয়ংক্রিয় নিবন্ধনের সাথে প্রতিস্থাপিত হবে। এছাড়াও বর্ডার গার্ডদের সিস্টেমে বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ থাকবে যাতে তারা তাদের সামনে থাকা ব্যক্তিকে তার দেওয়া তথ্যের মাধ্যমে সনাক্ত করতে পারেন।

তিনি আরো বলেন, এয়ারলাইনস গুলোকে ভ্রমণ ভিসায় আসা যাত্রীদের স্টাটাস চেক করার জন্য এক্সেস দেওয়া হবে এবং প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রনের পুরো দায়িত্ব দেওয়া হবে।

লারুয়েল ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুবাইতে বিমান বন্দরের ভবিষ্যত নীতি গঠন বিষয়ক গ্লোবাল কনফারেন্সে একটি মূল বক্তব্যের সময় বক্তব্য রাখেন। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অনেক ঊর্ধ্বতন অভিবাসন ও ভিসা কর্মকর্তারা এই সম্মেলনে অংশ নেন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More