দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

রূপগঞ্জ প্রেসক্লাবের উদ্যেগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0 20

Get real time updates directly on you device, subscribe now.

মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার : রূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রিন্ট, ফটো এবং ইলেটকট্রনিক মিডিয়ার ৭০ জন সাংবাদিকের মাঝে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকেল ৫ টার পর্যন্ত রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

কর্মশালায় সাংবাদিকদের কারেন্ট নিউজ, স্পেশাল রিপোর্ট, ফিচার রিপোর্ট ও নিউজের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে উক্ত কর্মশালায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গ্লোবাল টেলিভিশনের সিইও এবং প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। এছাড়া আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের প্লানিং এডিটর একেএম মঞ্জুরুল ইসলাম, বিশিষ্ট ফটো সংবাংদিক ও লেখক এমএ তাহের। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ, উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন, গ্যাজেটভুক্ত সমাজসেবক লায়ন মোজাম্মেল হক ভুইয়া, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খাঁন প্রমূখ। দিনব্যাপী কর্মশালায় রূপগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট, ফটো এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ৭০ জন এর সাথে ডেমরা প্রেসক্লাব, নারায়ণগঞ্জ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাব সাংবাদিকগন অংশ নেয়

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More