দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ইসলামী ব্যাংক উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0 83

Get real time updates directly on you device, subscribe now.

নরসিংদী প্রতিনিধি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাধবদী শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাধবদী শাখায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

- Advertisement -

ব্যাংকের শাখা প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোস্তফা এই কার্যক্রমের উদ্বোধন করেন।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: সৈয়দ আমীরুল ইসলাম শামীম এর নেতৃত্বে একদল চিকিৎসক সকাল থেকে প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়বেটিস ও প্রেসার পরীক্ষা শেষে ব্যবস্থা পত্র প্রদান করা হয়। এসময় রোগীদের হাতে বিনামূল্যে ঔষধ তুলে দেন অতিথি গণ।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের বিনিয়োগ বিভাগের প্রধান মো: দিদারুল ইসলাম, সিনিয়র অফিসার মো: মাসুম বিল্লাহ, প্রকল্প কর্মকর্তা মো: মিজানুর রহমান, সহকারী প্রকল্প কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও নাজমুল হক প্রমুখ।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More