হে প্রভু! সৃষ্টিতে দিয়েছ দৃষ্টি
মম যা দেখি তব সৃষ্টি
প্রভুর আঁকি মম হৃদয়ে ছবি
স্রষ্টাই সৃষ্টির সেরা কবি ।
গগন সম ধরায় তব খেলা
ভুবনে মিলিয়েছ মেলা
গোধূলির সনে চন্দ্র হাসে
নিশিতে রহে তারা পাশে ।
সাগর হাসে তরঙ্গের সনে
পাখি ডাকে বনে
পাহাড় ডাকে ঝর্ণার তালে
নদী ডাকে নৌকার পালে ।
মম ডাকি নিশির ক্ষণে
তব নাম রহে মনে
মম দৃষ্টি দয়াল তব সৃষ্টি
আঁখিতে আসে বৃষ্টি ।
মম কাঁদি সবের হবে মরণ
স্বার্থের লোভে হয় না স্মরণ
পিতার শ্রমে হয় মেধার বরন
ভন্ড পীরের ধরি চরণ ।
স্বার্থের ধরায় সবাই কাঁদে
হাত বাড়িয়ে দেয় চাঁদে
মায়ের কোলে অবাধ্য ছেলে
শত দোষে যায় জেলে ।
মোরা পাপী কর হে দয়া
তব রহে অশেষ মায়া
সৃষ্টির স্রষ্টা তব হে মহান
সবেরে করো দয়া দান ।
