দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

বিরক্তিকর যন্ত্রণা

0 86

Get real time updates directly on you device, subscribe now.

গভীর রাতে ঘুম ভেঙে যায়
ওরা কি বুঝতে নাহি পায়
কিসে মেতে উঠলেন তাঁরা
নিশিতে মাইক বাজায় ।

মসজিদের আজান শুনেনা ওরা
অসময়ে গান বাজিয়ে গায়
মানুষ মরেছে উত্তর পাড়ায়
তবুও আনন্দ করে যায় ।

মানুষ বলে ওরা ভালো মানুষ
তবে এমন কেন হয়
আনন্দ করো সাজের পরে
নিশিতে মাইক বাজিয়ে নয় ।

দুধের শিশু চমকে উঠে
বাজনার আওয়াজের তালে
মায়ের কোলে কাঁদে অবুঝ সন্তান
অকৃতজ্ঞ আধুনিক কালে ।

- Advertisement -

সভ্য জাতি সভ্য সমাজের
বিবেক বুদ্ধি কম
নিশিতে নেশায় গতর নাচায়
দিবসে আসে যম ।

বিবাহর রাতে এমন না করে
সবার দোয়া লয়ে’ ল
পড়শি কাঁদিয়ে হবে না সুখ
ঐ বাড়ির মৃত্যুর খবর’ ল ।

তিনের আনন্দ দশের ক্ষতি
নিশিতে বাজিলে গান
আনন্দ ক্ষনে পরের ক্ষতি করিলে
থাকবে না তোর মান ।

__ এস আলম

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More