দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

এশিয়া মহাদেশের সর্ববৃহত মার্কেট বন্ধ করলো প্রশাসন

0 77

Get real time updates directly on you device, subscribe now.

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক দূরত্ব বজায় না থাকায় ও করোনা ঝুকি থাকায় দেশের একক মালিকানাধীন সর্ববৃহৎ পাইকারী ও খুচরা কাপড়ের মার্কেট গাউছিয়া কর্পোরেশনসহ উপজেলার সকল মার্কেট বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

- Advertisement -

গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।
গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেল করোনা ভাইরাস (কভিড-১৯) এর সংক্রমন দিনদিন বেড়েই চলছে। এ অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গাউছিয়া মার্কেটসহ সকল মার্কেট ও হাট বাজার বন্ধ থাকবে। শুধুমাত্র কাঁচাবাজার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে।

ঔষধের দোকান খোলা থাকবে ২৪ ঘন্টা। এর আগে ১০ মে সরকারি নির্দেশনা অনুযায়ী গাউছিয়া মার্কেটসহ উপজেলার সকল মার্কেট খোলা হয়। তবে এসকল মার্কেট দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা আসায় উপচেপড়া ভিড় লক্ষ করা যায়।

বিশেষ করে সোমবার ও মঙ্গলবার ধাক্কাধাক্কিতে চলাচল করতে হয়। মার্কেট এলাকায় কোথাও সামাজিক দূরত্ব মানা হয়নি। এ কারণে করোনা সংক্রমণ ঝুকিতে থাকায় উপজেলার সকল মার্কেট বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More