দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

ড. ইলিয়াস আলীর আর নেই

0 20

Get real time updates directly on you device, subscribe now.

জাগো বাংলাদেশ ডেস্ক

দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইস-এর সাবেক পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ইলিয়াস আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

- Advertisement -

ভোর ৬টায় বার্ধক্যজনিত কারণে তার বড় ছেলের বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, নাতি-নাতনী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস-এর সাবেক সভাপতি ও উপদেষ্টা। রমজানের শেষ দশকের প্রথম দিন জুমাবারে সকাল সকাল তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে তার হিতাকাক্সক্ষীদের মধ্যে শোকের ছাড়া নেমে আসে। অসাধারণ মেধার অধিকারী ড. ইলিয়াস আলী ব্যাববেইসে দায়িত্ব পালনকালে তার সাথে দেশের প্রায় সকল শ্রেণির শিক্ষকের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।

তিনি ছিলেন শিক্ষকদের নয়নমণি। রাজধানীর বংশাল বড় মসজিদে বাদ জুমা মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী গোরস্তানে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সকলের প্রতি দোয়ার আবেদন জানানো হয়েছে।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More