দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

পৌর কর্মীরা পাচ্ছেনা বেতন-ভাতা কিংবা প্রনোদনা। করোনা ভাইরাসে আক্রান্ত-৫

0 23

Get real time updates directly on you device, subscribe now.

নিজস্ব প্রতিবেদক, অফিসঃ

করোনায় সাধারণ ছুটি কালীন সময়ে সরকারেরর নির্দেশে জরুরী নাগরিক সেবা প্রদানের নিমিত্তে দায়িত্ব পালন কালে পৌরসভার পাঁচজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে খন্ডকালীন চাকুরীরত এক পৌর কর্মী আইসোলেশনে থেকে সুস্থ হয়ে বাড়ীতে ফিরেছেন। বাকী চারজনের গতকাল করোনা পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে বলে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনকে নিশ্চিৎ করেছে আক্রান্তরা।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক (ম,ই তুষার) এ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক (ম,ই তুষার) জানান, সরকারের বরাদ্দকৃত ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা এবং মাঠ পর্যায়ে টীকাদান কর্মসূচি পালন করা সহ অন্যান্য নাগরিক সেবা প্রদান করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বলে ভুক্তভোগীরা আশংকা করছেন।

- Advertisement -

নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সিরাজগঞ্জ পৌরসভার একজন সহকারী কর আদায়কারী,দুইজন টিকাদানকারী এবং মিরকাদিম পৌরসভার একজন লাইসেন্স পরিদর্শক রয়েছেন। তাহারা সবাই নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে রয়েছেন। এদিকে ধামরাই পৌরসভার খন্ডকালীন চাকুরীরত এক পরিচ্ছন্নতা কর্মী করোনায় আক্রান্ত হয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে থেকে সুস্থ হয়ে বাড়ীতে ফিরেছেন।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক (ম,ই তুষার) জানান, করোনায় সাধারণ ছুটিকালীন সময়ে ফ্রন্ট লাইনের হাজার হাজার পৌর কর্মকর্তা-কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে সরকারের দেয়া সকল নির্দেশনা সততা ও নিষ্ঠার সাথে পালন করছে। স্থানীয় সরকারের সফলতা আনতে যারা চব্বিশ ঘন্টা কাজ করছে তাদের বেশীর ভাগ পৌর কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাচ্ছেনা দুই হতে পঁয়ষট্রি মাস। পাচ্ছেনা কোন প্রনোদনা।

এছাড়াও বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করলেও মিলছেনা সরকারের পক্ষ থেকে কোন বরাদ্দ । এতো সমস্যার ভিতরে থেকেও তারা মাননীয় প্রধানমন্ত্রী,স্থানীয় সরকার বিভাগ ও জনপ্রতিনিধির নির্দেশে দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে ।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি যুগ্ম-সাধারণ সম্পাদক (ম,ই তুষার) জানান, করোনা মোকাবেলায় জরুরী নাগরিক সেবা সচল রাখার স্বার্থে দীর্ঘদিনের অভুক্ত পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ সহ করোনায় আক্রান্ত পৌর কর্মীদের বিশেষ প্রনোদনা অওতায় অন্তর্ভুক্ত করার জন্য পৌর কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ হতে প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি।

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More