নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা ও পবিত্র রমজান মাস উপলক্ষে রূপগঞ্জ উপজেলায় ২০(বিশ) টি কওমী মাদ্রাসা ও এতিমখানায় বরাদ্দ প্রদান করা হয়।
গত সোমবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ইউএনও অফিস থেকে এ অনুদানের চেক তুলে দেয়া হয় প্রতিষ্ঠানের প্রধানদের হাতে।
প্রতিষ্ঠান প্রধানদের হাতে চেক তুলে দেন আলহাজ্ব মোঃ শাহজাহান ভূইয়া, চেয়ারম্যান- উপজেলা পরিষদ ও জনাব মমতাজ বেগম, উপজেলা নির্বাহী অফিসার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
