করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে—-প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলার মাধবদী পৌরসভার অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় (৪ ও ৫ নং ওয়ার্ড) মনিটরিং করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (২৮ জুন) রোববার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি, নরসিংদী এর সভাপতি সৈয়দা ফারহানা কাউনাই এর নির্দেশে মনিটরিং করা হয়।
এসময় মাধবদী পৌরসভার অধিক ঝুঁকিপূর্ণ এলাকায় (৪ ও ৫ নং ওয়ার্ড) মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়াও বাজার মনিটরিং ও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জানান, করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।
