দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

কাজী মনিরের নির্দেশে যানজট নিরসনে তারাব পৌর বিএনপি

0 82

Get real time updates directly on you device, subscribe now.

আজ বৃহস্পতিবার ১০-০৪-২০২৫ ইং সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমনা এবং দাখিল পরীক্ষা ২০২৫। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে যাতায়াতের মাধ্যমে পরীক্ষার হলে পৌছতে পারে সেই লক্ষ্যে যানজট নিরসনে পুলিশের পাশাপাশি দেখা গিয়েছে তারাব পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের নেতাকর্মীদের।

ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী স্ট্যান্ডে গিয়ে দেখা যায় হাইওয়ে পুলিশের সাথে নিরলসভাবে কাজ করছে তারাব পৌরসভার ০৪ নং ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা।

এসময় তারাব পৌর বিএনপির ০৪ নং ওয়ার্ডের সাবেক সহ-সভাপতি শাহ আলম প্রধান জানায়- ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ চলমান এবং রূপগঞ্জ তথা তারাব পৌরসভা একটি শিল্পাঞ্চল এলাকা তাই এই রোডে যানজট এখন নিয়মিত ব্যাপার, সারাদেশের ন্যায় রূপগঞ্জেও প্রায় ১৬টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, তারাব পৌরসভা এলাকায় ২টি কেন্দ্র আছে- রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ এবং খাদুন হাজী আয়েত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্র দুটিতে যেন পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যানজট মুক্ত হয়ে নির্দিষ্ট সময়ে পৌছতে পারে তাই আমরা নারায়ণগঞ্জ-০১ রূপগঞ্জ আসনের মা, মাটি ও মানুষের নেতা জনাব কাজী মনিরুজ্জামান মনির সাহেবর নির্দেশে ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যানজট মুক্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, আমাদের কার্যক্রম পরীক্ষার শেষ দিন পর্যন্ত চলমান থাকবে।

- Advertisement -

এদিকে রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজ এবং খাদুন হাজী আয়েত আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে দেখা যায়- কাজী মনিরুজ্জামান এর পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এবং খাবার পানির ব্যবস্থা করা হয়েছে।

যানজট নিরসন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন- তারাব পৌর বিএনপির ৪নং ওয়ার্ডের খোরশেদ প্রধান, যুবদলের জাহাঙ্গীর হোসেন, আক্তার হোসেন, সুমন সহ প্রমুখ

মোঃ সাইফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
দৈনিক জাগো বাংলাদেশ

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More