গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহাভাজপুর এলাকায় আদালতের দেয়া ১৪৫ দ্বারা ভঙ্গ করে অসহায় পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। অসহায় পরিবারকে দেওয়া হচ্ছে তাদের নানা ধরণের হুমকিও।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার সাহভাজপুর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে তানভির হোসেনের কাছ থেকে ৫ বছর আগে সাহভাজপুর মৌজার আর এস ১২২ খতিয়ানে ৪৭২ দাগে ৮০ শতাংশ কাতে ২০ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হন মোজাম্মেল হক গং। এরপর ওই অসহায় পরিবারটি স্থানীয় থ্রি স্টার ইটভাটায় ভাড়া দিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। কিন্তু সম্প্রতি তানভির হোসনের বড় ভাই গাজী সালাউদ্দিন গং ঢাকার মিরপুরের এস, এম এমদাদুল হকের কাছে বিক্রি করে দেয়। এরপর সালাউদ্দিন গং ও তার লোকজন এবং এমদাদুল হক মিলে ওই জমিটি জবর-দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে ওই অসহায় পরিবারকে দেওয়া হচ্ছে তাদের নানা ধরণের হুমকিও।
এ ঘটনায় ওই অসহায় পরিবারের পক্ষ থেকে মোজাম্মেল হক গং বাদী হয়ে গত ১২ সেপ্টেম্বর বিজ্ঞ গাজীপুর অতিরিক্ত জেলা আদালতে মামলা দায়ের করে। পরে আদালত ওই জমির উপর ১৪৫ দ্বারা জারি করে। তারপরও সালাউদ্দিন গং ও এস, এম এমদাদুল হক গং কাটা তারের বেড়া দিয়ে ওই জমি জবর-দখলের চেষ্টা অব্যাহত রেখেছে। এমনকি তাদের ভয়ভীতি দেখানোসহ নানা ধরনের হুমকিও দেওয়া হচ্ছে। এব্যাপারে থ্রি স্টার ইটভাটার মালিক আনোয়ার হোসেন জানান, ইটভাটা করার পর মোজাম্মেল হক গংদের জমি বাবদ ভাড়া দিয়ে আসছি। কিন্তু এ জমিটি নিয়ে দু-পক্ষের মধ্যে জামেলা হচ্ছে।
এব্যাপারে ভুক্তভোগী মোজাম্মেল হকের বাবা ভাসানী মন্ডল বলেন, জমিটি কিনার পর আমরা নামজারি ও জমাভাগ করে ভোগদখল করে আছি। পরে ওই জমি ইটভাটার কাছে ভাড়া দিয়ে সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে আসছে। কিন্তু হঠাৎ ওই গং জমি দখলের চেষ্টা করছে। এমনকি আমাদের নানা ধরনের হুমকি দিচ্ছে। আমাদের এই জমিটি যেন জবর-দখল না হয় সেজন্য প্রশাসনসহ বিভিন্ন মহলের হস্তক্ষেপ কামনা করছি।
এব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, আদালতের নিদের্শে ওই জমিতে ১৪৫ দ্বারা জারি করা হয়েছে। এরপরও ওই জমিতে কাটা তারের বেড়া দেওয়ার খবর পেলে শান্তি-শৃঙ্খলা রক্ষার কারণে তা স্থগিত করা হয়েছে।
