গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর হত্যাকারীদের বিচারের দাবি
নিজস্ব প্রতিবেদক, অফিসঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মরহুম দেলোয়ার হোসেনের নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে (আই.ই.বি) ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগন প্রতিবাদ সভা করেন।
আজ (২ জুন) মঙ্গলবার দুপুরের দিকে তারাব পৌরসভার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগন কালো ব্যাজ ধারন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
তারাব পৌরসভার প্রধান প্রকৌশলী জেড এম আনোয়ার বলেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে বিচারের কাঠগরায় এনে ফাঁসির দিতে হবে। সুষ্ঠ তদন্তেরও দাবি করেন।
সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, হত্যাকারীর বিচার ও মামলার যাবতীয় ব্যায়ভার গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক বহনের দাবি করেন। তিনি বলেন, মরহু দেলোয়ার হোসেনের যাবতীয় পাওনাদি পরিশোধের করতে হবে।
পরে উপস্থিত সকলে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মরহুম দেলোয়ার হোসেনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
