গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে নদীতে গোসল করতে গিয়ে শাহরিয়ার হোসেন ১৩ নামের লতিফপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র নিখোঁজ হয়েছে।
আজ রবিবার (১৩ অক্টোবর) দুপুরে কালিয়াকৈরে উপজেলার লতিফপুর এলাকার ঘাটাখালি নদীতে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে ।
নিখোঁজ স্কুলছাত্র শাহরিয়ার জামালপুর জেলার বাসিন্দা মতিউর রহমানের ছেলে।
ফায়ার সার্ভিস ও নিখোজের পরিবার জানায়, শাহরিয়ার দীর্ঘদিন ধরে তার বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর এলাকার জালাল উদ্দিনের বাসায় ভাড়ায় বসবাস করে আসছে। সে স্থানীয় লতিফপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। দুপুরে সে তার বন্ধু মেহেদী, সাব্বির, তামিম আসাদকে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে তারা লতিফপুর এলাকায় ঘাটাখালি নদীতে গোসল করতে নামে। এ সময় শাহরিয়ার তার বন্ধুদের সামনেই নদীতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার কাজ শুরু করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল ইসলাম জানান, বিকেল পর্যন্ত ওই স্কুলছাত্রকে খুজে পাওয়া যায়নি। তবে টঙ্গী ফায়ার সার্ভিস থেকে একদল ডুবুরি এসে আমাদের সাথে উদ্ধার কাজ অব্যাহত রেখেছে।
