দৈনিক জাগো বাংলাদেশ
বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক

গাজীপুরে শাহীন ক্যাডেট একাডেমিকে ২০ হাজার টাকা জরিমানা

0 12

Get real time updates directly on you device, subscribe now.


গাজীপুর প্রতিনিধিঃ 

   গাজীপুর মহানগরীর কোনাবাড়ি জরুন এলাকার শাহীন ক্যাডেট একাডেমীকে সরকারি নির্দেশনা অমান্য করে বাহিরের গেটে তালা ঝুলিয়ে ২য় সাময়িক পরীক্ষা গ্রহন করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

- Advertisement -

 বৃহস্পতিবার (১৬ জুলাই) সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার  মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় অভিযানে পুলিশ এবং  ব্যাটালিয়ন আনসার সদস্যগণ  সহযোগীতায় ছিলেন।     

জানা যায়, কোনাবাড়ি জরুন এলাকায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে এবং স্থানীয় সোর্সের মাধ্যমে জানা যায়,  স্কুলে বাইরে থেকে তালা ঝুলিয়ে লুকিয়ে ভিতরে বাচ্চাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেয়া হচ্ছে । খবর শুনে তৎক্ষনাৎ কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমিতে অভিযান চালানো হয়।

এসময় তারা নিজেদের  অপরাধ স্বীকার করে এবং সরকারী নির্দেশ অমান্য করার দায়ে দন্ডবিধি  ১৮৬০ অনুযায়ী তাদের ২০ হাজার  টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং পরবর্তীতে এ অপরাধ না করে সে সতর্কীকরণ করা হয়।
ডিসি গাজীপুর তাদের ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।  

Get real time updates directly on you device, subscribe now.

Loading...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More