গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে এক শ্রমিককে হকিষ্টিক, লাঠি দিয়ে মেরে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর একটার দিকে এস আর সুয়েটার কারখানার সামনে সিদ্দিককে এলোপাতাড়ি লাঠি, হকিষ্টিক দিয়ে পিটিয়ে আহত করে স্থানীয় সন্ত্রাসীরা।
আহত শ্রমিক সিদ্দিক(২৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার সাহাব উদ্দিনের ছেলে। সে স্থানীয় এস আর সুয়েটার কোম্পানিতে চাকুরী করে।
অভিযোগকৃত ব্যক্তিরা হলো, উপজেলার টেপিরবাড়ী গ্রামের আতাদুল্লার দুই ছেলে সাকিব (২০) ও রাকিব(১৮), একই এলাকার মুনসুর আলীর ছেলে মোঃ ইমরান (২০),এবং আতাদুল্লার বাড়ীর ভাড়াটিয়া নিজাম (৩৫) এবং মিজান (২৫) ।
থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোয়েটার কারখানার কাজ শেষে বাড়ি ফেরার সময় এস আর কারখানার সামনে আসার সাথে সাথেই অভিযুক্ত ব্যক্তিরা অতর্কিত হামলা চালায় সিদ্দিকের উপর। এতে গুরতর আহত হয় শ্রমিক সিদ্দিক। এসময় অভিযুক্তরা সিদ্দিকের পকেট থেকে ৮ হাজার ৫ শত টাকা এবং একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায়। এসময় সিদ্দিকের আর্তচিৎকারে স্থানীয় আলামিন, কালামের সহযোগিতায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
